উৎস মানুষ পত্রিকার পথচলা শুরু ১৯৮০ সালের জানুয়ারী মাস থেকে। সত্তর দশকের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার প্রেক্ষাপটে - এক সুষ্ঠ, সুন্দর সমাজ গড়তে, মানুষের সার্বিক জীবনমানের উন্নয়ন ঘটাতে, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও অকপট অবাধ প্রশ্ন করার অভ্যেস গড়ে তুলতে এবং চিন্তার জগতে মানুষের পরনির্ভরতা কাটাতে উৎস মানুষ পত্রিকা অঙ্গীকারবদ্ধ হয়েছিল। প্রথম তিন দশক অক্লান্ত পরিশ্রমে ও কিছু নিঃস্বার্থ বন্ধুমন্ডলীর সহায়তায় পত্রিকার প্রাণ-স্পন্দনকে সজীব রেখেছিলেন প্রয়াত অশোক বন্দ্যোপাধ্যায়। আরও পড়ুন
অশোক বন্দ্যোপাধ্যায় ছিলেন এক নিরলস সৃষ্টিশীল মানুষ, যাঁর চিন্তা, কর্ম ও মানবিকতা আজও অনেকের মনে গভীর ছাপ রেখে গেছে। তাঁর জীবনদর্শন ছিল সরলতা, অধ্যবসায় এবং সমাজের প্রতি গভীর দায়বদ্ধতায় পূর্ণ। তিনি বিশ্বাস করতেন, মানুষের প্রকৃত পরিচয় তার কর্মে এবং সমাজের প্রতি তার অবদানে। ২৮ নভেম্বর, ২০১৫ তারিখে আমরা স্মরণ করি সেই মানুষটিকে, যিনি তাঁর চিন্তা ও আদর্শের মাধ্যমে অনেককে অনুপ্রাণিত করেছিলেন। তাঁর সহৃদয়তা, মমত্ববোধ এবং জ্ঞানের প্রতি অগাধ অনুরাগ তাঁকে সকলের কাছে বিশেষ করে তুলেছিল। আরও পড়ুন
১) উৎস মানুষ কোন ধরণের লেখা ছাপে তা বোঝার জন্য আমাদের ওয়েবসাইট দেখতে হবে। সেখানে পুরোনো সংখ্যাগুলি দেওয়া আছে।
২) ইউনিকোড টাইপ করে পত্রিকার ইমেইলে লেখা পাঠাবেন। লেখা ১২০০ শব্দের ভেতর রাখতে হবে। তথ্য উল্লেখ করলে তার সঠিক সূত্র দেবেন।
৩) লেখা মনোনীত হলে ইমেইলে জানানো হবে। তবে কোন সংখ্যায় তা যাবে তা নির্দিষ্ট করে বলা যাবে না। লেখা সংক্রান্ত যাবতীয় বিষয় পত্রিকার ইমেইলে utsamanush1980@gmail.com জানাতে হবে। পূর্বপ্রকাশিত লেখা গ্রহণ করা হবে না। ফোন করে খোঁজ নেওয়ার দরকার নেই। লেখা মনোনয়নের সিদ্ধান্ত সম্পাদকমন্ডলীর।
৪) ঠিকানা, ফোন নম্বর ও ইমেইল আইডি দিতে ভুলবেন না।
বছরে ৪টি সংখ্যা। চাঁদা ডাক খরচ সহ ১৫০ টাকা। বছরের যে কোনো সময় গ্রাহক হওয়া যায়। PNB -এর যে কোনো শাখায় টাকা জমা দিন অথবা অন্য যে কোনো ব্যাঙ্কের শাখা থেকে টাকা জমা দিন PNB কলেজ স্ট্রীট শাখায়। ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ নীচে দেওয়া হল - Punjab National Bank, College Street Branch, Kolkata 700 073, UTSA MANUSH SB ACCOUNT NO: 0083010748838, IFSC NO: PUNB0008320। ফোন করে কিংবা ই-মেল করে আপনার ঠিকানা (পিনকোড ও ফোন নং সহ) এবং কোন মাস থেকে গ্রাহক হলেন অবশ্যই জানিয়ে দেবেন। বইমেলার স্টলে গ্রাহক করা হয়। গ্রাহক নবীকরণ একইভাবে করা হয়। ডাকে পত্রিকা পাঠানো হবে।