বিজ্ঞান অপবিজ্ঞান অবিজ্ঞান

তথ্যনিষ্ঠা, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও যাচাই বিচার করার মানসিকতা বেরিয়ে আসে এই সংকলনের রচনা থেকে। দৈনন্দিন জীবনে কুসংস্কার অন্ধবিশ্বাসের মুখোশ খুলে দেওয়ার রসদ পাওয়া যাবে এতে ।

Order Now

বাঁধ বন্যা বিপর্যয়

বন্যার হাত থেকে বাঁচার জন্য বিজ্ঞানসম্মত ভাবনা-চিন্তা জরুরি। সামগ্রিক নদী-পরিকল্পনা ও বন্যা নিয়ন্ত্রণে চটজলদি সমাধান রাতারাতি বের করে ফেলা যাবে না। এই সংকলনে বন্যা নিয়ন্ত্রণে বাঁধ নির্মাণ-এর যৌক্তিকতা ও তার সঙ্গে জড়িয়ে থাকা দেশি-বিদেশি স্বার্থ কিভাবে কাজ করে সেসব নিয়ে নদী বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদদের আলোচনা আমাদের চোখ খুলে দেয়। তাঁদের মূল্যবান সাক্ষাৎকারগুলি পাঠকের কৌতূহল নিরসন করবে।

Order Now

গুমোট ভাঙ্গার গান

জলাভূমি বাঁচাবার আন্দলোন এ রাজ্যে নতুন নয়, উৎস মানুষ ও সেই প্রতিবাদের শরিক। জলাভূমি সংরক্ষন আমাদের বেঁচে থাকার জন্যে কতটা জরুরি লেখক ধ্রুবজ্যোতি ঘোষ সেই দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Order Now

যে গল্পের শেষ নেই

গল্পটা মানুষের। যে মানুষ দুনিয়ার যাবতীয় ভালো মন্দ, সৃষ্টি ধ্বংস, লৌকিক অলৌকিক, সমস্ত কিছুর পেছনে। সেই মানুষের উদ্ভব, বিবর্তন আর বিকাশের কথা লিখেছেন অধ্যাপক দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়।

Order Now

বিজ্ঞান জ্যোতিষ সমাজ

সমস্যাজর্জর দুর্বল মানুষের মনে এখনও প্রতারণার বীজ বুনে চলেছে জ্যোতিষ, হস্তরেখা, মাদুলি, তাবিজ-কবচ হরেকরকম অবৈজ্ঞানিক দাওয়াই। বিজ্ঞান এসব নস্যাৎ করে দেয়।

Order Now

যুক্তিবাদের চার সেনাপতি

সমাজকে কুসংস্কারমুক্ত করার আন্দোলনের রূপকার ডাক্তার নরেন্দ্র অচ্যুৎ দাভোলকার খুন হলেন আততায়ীদের গুলিতে। যুক্তিবাদ প্রতিষ্ঠার লড়াইয়ের কয়েকজন পুরোধাকে নিয়ে এই সংকলন ভবিষ্যতে দীর্ঘ চর্চার দরজা খুলে দেবে বলে আমাদের বিশ্বাস।

Order Now

বিবেকানন্দ অন্য চোখে

স্বামীজীর ভাবমূর্তির চারপাশের স্বর্গীয় বলয়টিকে সরিয়ে রেখে দোষগুণ মেশানো মানুষ-বিবেকানন্দকে দেখা হয়নি মোহমুক্ত চোখ দিয়ে। সেই চেষ্টাই হয়েছে এই বইতে। পক্ষে-বিপক্ষে পাঠকের মতামত তাও রয়েছে।

Order Now

স্বাস্থ্যের সাতকাহন

সুস্থ থাকতে গেলে রোগের চেয়ে উন্নত, সস্তা ও নির্ভরযোগ্য উপায় আছে চিকিৎসাবিজ্ঞানে, যা আমরা জানিনা। বেসরকারি হাসপাতালে গিয়ে অহরহ হয়রানির শিকার হতে হয়। আমলাতন্ত্রও দিন কে দিন বেড়েই চলেছে। তাই চিকিৎসাব্যবস্থাকে যাতে না পীড়িত হতে হয় তার থেকে সতর্ক হতে হবে। লেখকের দাব্যানুসারে সুস্থ থাকতে গেলে পরে চিকিৎসকের কিছু পরামর্শ মেনে চলতে হবে। এর কোনো শর্ট-কাট নেই।

Order Now

প্রতিরোধ - অজ্ঞতা ও অশিক্ষার বিরুদ্ধে

বিগত দুই শতাব্দী ধরে বাংলার জ্ঞানী মনীষী আর সচেতন গুণীজনেরা সমাজের অন্ধকার আর অশিক্ষার বিরুদ্ধে নানা যুক্তিপূর্ণ বক্তব্য থেকে আমাদের বারবার সতর্ক করে এসেছেন। অধ্যাপক দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় সেইসব মহামূল্যবান রচনা সংকলিত করেছেন।

Order Now

পাঁচ মিশালি

সমাজের বহু বিশিষ্ট মানুষের অনেকদিন আগে উচ্চারিত ভাবনার নতুন সংকলন। নানান স্বাদের লেখাগুলি মুক্তচিন্তা ও যুক্তিনিষ্ঠ ভাবনার খোরাক জোগাবে।

Order Now

শেকল ভাঙা সংস্কৃতি

কেবল রাজনৈতিক-অথনৈতিক সংগ্রামে সীমাবদ্ধ রাখলে মানুষের মুক্তি-আন্দোলন অসম্পূর্ণ, পঙ্গু হয়ে থাকে। প্রয়োজন আমাদের মনের জগতে আন্দোলন - প্রাত্যহিক আচরণ-প্রথা-বিশ্বাস আর সনাতনী ধ্যান ধারণার জগতে বিজ্ঞানসম্মত যুক্তিবিচার। এই সংকলনের বেশিরভাগ লেখাই সমাজ-অর্থনীতিবিদ অধুনা-বিস্মৃত অশোক রুদ্র-এর।

Order Now

জ্যোতিষ কি আদৌ বিজ্ঞান?

অমলেন্দু বন্দ্যোপাধ্যায় বিজ্ঞান কি জ্যোতিষকে আদৌ সমর্থন করে না? যোটক বিচার কি সত্যিই ভিত্তিহীন? হাতের রেখা বা কোষ্ঠী দেখে ভবিষ্যৎবাণী কি সত্যিই অবৈজ্ঞানিক ? এরকম সব মোক্ষম প্রশ্নের নির্ভুল উত্তরের জন্য এই বই।

Order Now

নিজের মূখোমুখি

রামকৃষ্ণ ভট্টাচার্য এই বই নিজেকে চেনবার এক 'গাইড বুক' বলা যেতে পারে। বর্তমান সময়ের সমাজমনস্কদের আয়না -ও বলা যায়।

Order Now

বাংলা বনধ বা শেষের শুরু

হিমানীশ গোস্বামী তুখোড় 'লেখোয়াড়', বাঁকাচোখ কার্টুনিস্ট, শিব্রাম-শিষ্য হিমানীশ গোস্বামী চেনা বাস্তবতার, পরিচিত শব্দের, জানা ছাঁদটাকে হেলায় উল্টেপাল্টে দিয়েছেন।

Order Now

আসুন, কাণ্ডজ্ঞানে ফিরি

আশীষ লাহিড়ী ফাজলামির চকোলেট বোমার ছলে কিছু সত্যিকারের পেটো গছিয়ে দেওয়া। যদি কেউ সদ্বব্যবহার করে, এই কান্ডজ্ঞানহীন আশায়।

Order Now

এটা কী ওটা কেন ?

আত্মবিশ্বাস বাড়াতে হলে প্রতি মুহূর্তে মনকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করানো দরকার। পাঠ্যবই-এর জ্ঞান বাস্তবের জিজ্ঞাসাকে অধিকাংশ সময়ই মেটাতে পারে না। .... তাই এই বই।

Order Now

জল-জমি-জঙ্গলের খোঁজে

বোলান গঙ্গোপাধ্যায় দেশের জল জমি জঙ্গল আজ বিপন্ন। বিপন্ন সেখানকার মানুষের জীবন জীবিকা। তথাকথিত উন্নয়নের ঢাক পেটানোর আওয়াজে চাপা পড়ে যাচ্ছে দিন-আনা-দিন-খাওয়া মানুষের হাহাকার। সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায় নিজে চোখে সেসব

Order Now

প্রমিথিউসের পথে

কিছু দৃঢ়চেতা লড়াকু মানুষের কথা যাঁরা জীবন সমর্পণ করেছিলেন বিজ্ঞানকে বিকশিত করতে, সত্যকে প্রতিষ্ঠা করতে এবং প্রথাগত চিন্তার স্থবিত্বকে চূর্ণ করতে।

Order Now

চেনা বিষয় অচেনা জগৎ

সমীরকুমার ঘোষ আমাদের রোজকার চলাফেরা, ভাবনা-চিন্তা, নাওয়া-খাওয়ায় কত বিচিত্র অভিজ্ঞতা। ভেজা মাটির সোঁদা গন্ধ, রাস্তাঘাটে সন্ধেবেলা মাথার ওপর সহযাত্রী পোকার ঝাঁক, রেডিওতে কড়কড় শব্দ, ল্যাম্পপোস্টে কুকুরের প্রাকৃত কর্ম -- এসবের রহস্য কী? কেন হয় ? বিজ্ঞানের কথা মজা করে বলার চেষ্টা।

Order Now